হোম > সারা দেশ > ঢাকা

লাঠিপেটায় আহত গয়েশ্বরকে সোনারগাঁও থেকে খাবার এনে বেড়ে খাওয়ালেন ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চলাকালে নয়াবাজারের ধোলাইখাল মোড়ে বেধড়ক লাঠিপেটার শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ শনিবার বেলা ১১টায় নয়াবাজারে বিএনপি অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচিতে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরসহ অন্তত সাতজন নেতা-কর্মী আহত হন। 

গয়েশ্বর রায়কে রাস্তায় ফেলে লাঠিপেটা করা হয়। এরপর আহত গয়েশ্বরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীকালে তাঁকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদের কার্যালয়ে নেওয়া হয়। 

সেখানে গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ান ডিবির প্রধান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে তাঁর জন্য খাবার আনা হয়।

বিরিয়ানি ও মাংসের পাশাপাশি কয়েক ধরনের ফল আনা হয়। সেই খাবার ডিবির প্রধান নিজ হাতে পরিবেশন করেন। নিজেও এক টেবিলে বসে দুপুরের খাবার খান ডিবির হারুন। 

গয়েশ্বরকে আপ্যায়নের বিষয়ে জানতে চাইলে ডিবির প্রধান হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভিআইপি রাজনীতিবিদদের কোনো কারণে ডিবিতে আনা হলে তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া হয়। আমরা তাঁকে ঘটনাস্থল থেকে সেফ করে ডিবি কার্যালয়ে এনেছিলাম। পরে দুপুরে খাওয়াদাওয়া পর বাসায় পৌঁছে দিয়েছি।’

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা