হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ১২ জন কর্মকর্তা-কর্মচারী। গুরুতর আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে যান মন্ত্রী–প্রতিমন্ত্রীরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার শিল্পনগরী এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির ক্যানটিনে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় চুলার গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ক্যানটিনে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত দগ্ধ হওয়ায় তিনজনকে আইসিইউ ও এইচডিইউতে রাখা হয়েছে।

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত