হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁও ও ডেমরায় চালকদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলগাঁও ও ডেমরা এলাকায় মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করা অটোরিকশার চালকদের লাঠিপেটা ও টিয়ার শেল মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচের দুটি রাস্তা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের শুরুতে পুলিশ আন্দোলনরত রিকশাচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। 

কিন্তু কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিক্ষোভকারীরাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘অটোরিকশার চালকেরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে ডেমরার স্টাফ কোয়ার্টার হাজীপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন অটোরিকশার চালকেরা। দুপুর ১২টার দিকে তাঁরা হাজীপাড়ায় সড়ক অবরোধ করেন। তারপর বিক্ষোভকারীদের উঠে যেতে বললে পুলিশের সঙ্গে প্লাটাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে তাঁদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

 এ বিষয় ডেমরা থানার উপপরিদর্শক মো. তাওহিদ ঘটনাস্থল থেকে বলেন, এখন আর কোনো বিক্ষোভকারী নেই। তারা সড়কে অবরোধ করছিল, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল। তাদের সরে যেতে বলায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে। পরে বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা

শক্তিশালী ‘পাইপ বোমার’ পাশ দিয়েই গেছে রথযাত্রা

ডেমরায় কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে মাসহ ৩ ছেলের বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

রাজধানীতে মধ্যরাতে গুলিতে নিহত যুবদল কর্মী, গুলিবিদ্ধ দুই পথচারী, অস্ত্রধারী আটক

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

মতিঝিলে ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত