হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পর চাপ কমেছে পদ্মা সেতুতে

মাওয়া (ঢাকা) প্রতিনিধি

গত শনিবার পদ্মা সেতু উদ্বোধের পরদিন রোববার সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন সকালে ও সন্ধ্যায় পদ্মা সেতুতে যানবাহনের চাপ ছিল বেশ। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। তবে, মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণার পর আজ সোমবার সকাল থেকে সেতুতে যানবাহনের চাপ অনেক কমে গেছে। চাপ নেই উভয় প্রান্তের টোল প্লাজাতেও।

সেতু কর্তৃপক্ষ বলছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুতে মোট প্রায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। আর যানবাহন পারাপার হয়েছে প্রায় ৬০ হাজার। যার মধ্যে প্রায় ৬১ ভাগই মোটরসাইকেল।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, মোটরসাইকেল নিষিদ্ধের পর গতকালের তুলনায় চাপ অনেকটা কমে গেছে। তবে, গতকালের চেয়ে বাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল মোটরসাইকেল ছিল মোট যানবাহনের প্রায় ৬০ ভাগের বেশি।
 
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রতিবাদে জাজিরা প্রান্তে বেলা আড়াইটার দিকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক বন্ধ করে রাখেন মোটরসাইকেল চালকেরা। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

পদ্মা সেতু (দক্ষিণ) থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘অল্প কিছুক্ষণ তারা সড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে।’

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী