হোম > সারা দেশ > ঢাকা

খালেদার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোশাররফ হোসেন। ছবি: ডিএমপি

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, মোশাররফ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলার অভিযোগ রয়েছে।

আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেছেন, গ্রেপ্তারের পর মোশাররফকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তেজগাঁও থানা আরও জানায়, মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় সাড়ে আট বছর পর ২০২৪ সালের ২২ আগস্ট মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলায় জড়িত ছিলেন।

গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রচণ্ড ভিড়, মিলছে না টিকিট

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সদরঘাটে দুই লঞ্চের চাপে ট্রলারের যাত্রী নিহত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় বাবা-ছেলে নিখোঁজ

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: দুই আসামির দোষ স্বীকার, দুজন রিমান্ডে

মোবাইল ব্যাংকিংয়ে বিপুল লেনদেনের অভিযোগ, ভাটারার সেই ওসিকে বদলি

ঈদযাত্রার আগে যাত্রীদের শেষ মুহূর্তের কেনাকাটা, ভিড় মার্কেটগুলোতে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায়

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার

শেষ সময়ে পাঞ্জাবির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়