হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সাভার

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার যুবলীগের মো. নূরুল ইসলাম (৫২) ও মো. সজিবকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

আজ মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁদের সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই সাখাওয়াত ইমতিয়াজ বলেন, আজ ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গ্রেপ্তার মো. নূরুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকায়। বর্তমানে তিনি ঢাকার সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় বসবাস করেন। তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

অপর দিকে গ্রেপ্তার মো. সজিব সাভারের আনন্দপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

সাবেক এমপি হারুন, পুলিশ কর্মকর্তাসহ তিনজন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর করতে ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

শিশু অপহরণ-হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন গ্রেপ্তার

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস