হোম > সারা দেশ > ঢাকা

হরিরামপুরে পদ্মা থেকে বালু লুট, বিএনপির দুই নেতাসহ আটক ২৪

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। তাঁদের মধ্যে দুজন বিএনপির নেতা রয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পদ্মার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল।

আটকের বিষয়টি কোস্ট গার্ড সদর দপ্তরের (মিডিয়া) লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টুও রয়েছেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, ‘২৪ জনকে আটকের পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ আজকের পত্রিকা'কে বলেন, পদ্মার ধূলসুরা ও ইবরাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। ভোরের দিকে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড ও ৮৫ হাজার টাকা জব্দ করে কোস্টগার্ড। আটক ২৪ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হচ্ছে।

হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, ‘অবৈধ বালু তোলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। ২৪ জনকে আটকের বিষয়টি শুনেছি। তবে অবৈধ কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে