হোম > সারা দেশ > ঢাকা

শামীম ওসমানের ২টি প্লট জব্দ, ১২ কোটি টাকা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শামীম ওসমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নিজ নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট ক্রোক, তিনি ও তাঁর পরিবারের সদস্যদের ২৯টি ব্যাংক হিসাবে থাকা ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২২ জুন) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী ও তাঁর স্বার্থ-সংশ্লিষ্টরা।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক রেজাউল করিম সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন এবং তা পাচার করেছেন।

অভিযোগগুলো অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তাঁরা পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয়, ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত বিধিমালা ২০১৯) এর বিধি-১৮ মোতাবেক এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর ধারা-১৪ মোতাবেক ক্রোক এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব

অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার

সাভার ও সাটুরিয়া: বেদখলে থাকা সরকারি জমি উদ্ধারে গড়িমসি

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে