হোম > সারা দেশ > ঢাকা

আত্মসমর্পণের পর ছাত্রদলের সাবেক নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এস এম মিজানুর রহমান রাজ। ছবি: সংগৃহীত

চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে আজ বুধবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি চারটি মামলায় ঢাকার ভিন্ন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, রাজ শেরেবাংলা নগর থানার এক মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে এবং তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার পৃথক তিন মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। এসব মামলায় আপিল করার শর্তে তাঁর জামিন চান আইনজীবীরা। চার মামলাতেই তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়।

এ বিষয়ে রাজের আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, এসব মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। সেখানে জামিনের আবেদন করা হবে।

রাজের সঙ্গে আসা বেশ কয়েকজন নেতা-কর্মী আদেশের পর তাঁর সমর্থনে আদালত চত্বরে মিছিল করেন।

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী ও স্ত্রী কারাগারে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মরত এসটিএমকে সদস্যদের কর্মস্থলে ফেরানোর দাবি

দুর্নীতির মামলায় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীতে মধ্যরাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণ মারা গেছেন

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ