হোম > সারা দেশ > ঢাকা

মুনিয়া ধর্ষণ-হত্যা মামলায় রিপনকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আসামি ইব্রাহিম আহমেদ রিপনকে শর্ত সাপেক্ষে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। শর্তে বলা হয়েছে, তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না। আর তদন্তকাজে সহযোগিতা করতে হবে। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতিকে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ ছয় সপ্তাহের জামিন দেন। 

আদালতে রিপনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। এর আগে গত ৬ সেপ্টেম্বর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মোসারাতের বোন নুসরাত জাহান বাদী হয়ে ওই মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। 

গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন বোন নুসরাত জাহান।

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রী-ছেলের আয়কর নথি সরবরাহের নির্দেশ

চিকিৎসককে হামলা: ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া, নেপথ্যে টেন্ডার দ্বন্দ্ব

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে