হোম > সারা দেশ > ঢাকা

চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চেক প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকী এ পরোয়ানা জারি করেন। এই মামলায় দুই আসামির আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। 

এর আগে গত ৯ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমির আদালতে এ মামলা করেন তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ১০ জানুয়ারি তাঁদের হাজির হতে সমন জারি করেন। এদিন তাঁরা আদালতে হাজির না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনের মাধ্যমে দেখতে পেয়ে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি এক লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে করেন বাদী। বাদীকে মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। তা না হলে মোটরসাইকেলের মূল্য বাবদ দুই লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। 

আসামিরা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেলটি ডেলিভারি করতে না পারায় ২৮ জুন দুই লাখ ৫০ হাজার টাকার সিটি ব্যাংকের একটি চেক ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স ও ম্যানেজার ফাইন্যান্স স্বাক্ষর করে বাদী বরাবর ইস্যু করেন। ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়। 

গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তাঁদের একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তাঁরা কারাগারে।

ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন: 

আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

মশা, জলাবদ্ধতা, নাগরিক সনদ ও অবৈধ দখল নিয়ে অভিযোগ, সমাধানের আশ্বাস প্রশাসকের

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার ২

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬

অবৈধ পথে গ্রিস যাত্রায় ১৮ বাংলাদেশির মৃত্যু: পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

ডিএমপির থানাগুলোকে দালালমুক্ত রাখার নির্দেশ কমিশনারের

রাজধানীতে খাল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেপ্তার

শিক্ষা খাতে রেকর্ডসংখ্যক বরাদ্দ হলেও আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে