হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ক্যাম্পাসে শাটল বাস চালু

ঢাবি প্রতিনিধি

আজ বৃহস্পতিবার ঢাবি ক্যাম্পাসে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার এই সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এ সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘সীমিত সামর্থ্য সত্ত্বেও শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তিনটি নন-এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাসের তিনটি রুটে চক্রাকারে চলাচল করবে। রুটগুলো হলো:

ঢাবি ক্যাম্পাসে শাটল বাসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও অন্যান্য শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

১. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্স অ্যানেক্স ভবন-টিএসসি-কলাভবন-মল চত্বর-নীলক্ষেত মোড়।

২. নীলক্ষেত মোড়-মল চত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট-কার্জন হল-কবি সুফিয়া কামাল হল।

৩. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্স অ্যানেক্স ভবন-জগন্নাথ হল-এসএম হল-ফুলার রোড-মল চত্বর-নীলক্ষেত মোড়।

আগামী রোববার থেকে পুরোদমে শাটল বাস চলাচল শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান।

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ