হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া বলেন, আরিয়ান গুলিস্তান ফুটপাতে জুতা বিক্রি করতেন। প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা বেজে গেলেও বাসায় ফেরেননি। এরপর আরিয়ানকে খুঁজতে গুলিস্তান যাই। সেখানে তাকে না পেয়ে রিকশায় করে বাসায় ফিরছিলাম। সায়েদাবাদ জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে আসার পর লোকজনের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি আরিয়ান আহত রক্তাক্ত অবস্থায় পরে আছে। দ্রুত আরিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন আরিয়ান।

সোহাগ মিয়া আরও জানান, আরিয়ানের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামে। বাবার নাম আব্দুল কাদের ভূঁইয়া। বর্তমানে যাত্রাবাড়ী নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন। আরিয়ানের এক বছর আগে বিয়ে হয়। তার স্ত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেদিনের চালক কিশোরের জামিন

সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না: আবদুস সালাম

রাজধানীতে ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ২

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা