হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে শিশু নিপীড়ন ও ধর্ষণবিরোধী সমাবেশে পাঁচ দফা দাবি উত্থাপন

ঢাবি প্রতিনিধি

সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে বক্তব্য দেন ডা. তাসনিম জারা। ছবি: আজকের পত্রিকা

শিশু নিপীড়ন, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ‘আর না+’।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনেকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সপরিবারে উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে বক্তব্য দেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, যে আইন ভাঙলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই, সে আইন থাকা আর না থাকা সমান কথা।

তিনি ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও বাস্তব প্রয়োগের দুর্বলতার সমালোচনা করে বলেন, আইন থাকলেও কার্যকর বাস্তবায়নের অভাবের কারণে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জবাবদিহি ও দ্রুত বিচার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে আয়োজকদের পক্ষ থেকে নিম্নলিখিত পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. দ্রুত বিচার নিশ্চিতকরণ: ধর্ষণসংক্রান্ত সব মামলার তদন্ত ও বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। মামলার অগ্রগতি ডিজিটাল ডেটাবেইসের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং সালিস বা আপসের মাধ্যমে কোনো মামলা নিষ্পত্তি করা যাবে না।

২. নারী নিরাপত্তা ও পুলিশের জবাবদিহি: প্রশিক্ষিত নারী পুলিশ ইউনিট, ২৪ ঘণ্টা জাতীয় হটলাইন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি অভিযোগ বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে এবং অভিযোগ গ্রহণে অবহেলা বা আপসের চাপ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা শিক্ষা: স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বয়স উপযোগী ‘ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ’, আত্মরক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

৪. যৌন নিপীড়ন প্রতিরোধ সেল গঠন: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সংগঠনে কার্যকর যৌন নিপীড়ন প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তি সেল গঠন ও সক্রিয় করতে হবে।

৫. ভুক্তভোগী সহায়তাব্যবস্থা শক্তিশালীকরণ: প্রতিটি জেলা সদর হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে জনবল, ফরেনসিক পরীক্ষা, চিকিৎসা সরঞ্জাম, মনোসামাজিক ও আইনি সহায়তা দিয়ে পূর্ণাঙ্গ ও কার্যকর করতে হবে।

সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে ৩০০ টাকার বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢাকার কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

রাস্তায় পশু জবাই নিরুৎসাহিত করল গুলশান সোসাইটি, বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ

বিচারহীনতার সংস্কৃতি ধর্ষক ও অপরাধীদের আরও বেপরোয়া করছে: মানবাধিকারকর্মী

সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুন

পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র জমা

পশুর হাটে ক্যাশলেস লেনদেনে র‍্যাব ডিজির পরামর্শ

পল্লবীতে শিশু ধর্ষণ: হত্যা অভিযোগপত্র প্রস্তুত, আদালতে জমা দেওয়া হবে আজ

রাজধানীর পশুর হাট: হাট প্রস্তুত, ক্রেতার অপেক্ষা