হোম > সারা দেশ > ঢাকা

মহাসড়কে ডাকাতি রোধ ও যানজট কমাতে জোর দেবে হাইওয়ে পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ। ছবি: আজকের পত্রিকা

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে হাইওয়ে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। হাইওয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎সভায় শুরুতে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলামের সঞ্চালনায় ২০২৬ সালের মে-জুন/২০২৬ এবং ২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

‎সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রিজওনাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সব থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জ।

৪ বছর পর চাকরি ফিরে পেলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত পুলিশ কনস্টেবল

দিল্লিতে পুলিশি হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই: ডিএমপি কমিশনার

হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা

আসামি নন, কিন্তু নামের মিলে কারাভোগ—পেলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩০ আগস্ট

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার: সিআইডি

কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

শিক্ষার্থীর ওপর হামলা: অভিযুক্ত জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে রাজধানীতে ৪৪৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৭৫৫ পিস ইয়াবা