হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ফেরি ডুবি: ঘন কুয়াশায় উদ্ধার অভিযানে বিলম্ব

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রজনীগন্ধা নামের ফেরি ডুবির ঘটনায় আজ বৃহস্পতিবারের উদ্ধার অভিযান এখনো শুরু হয়নি। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান শুরুতে বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান।

মো. আব্দুল হামিদ মিয়া বলেন, এ পর্যন্ত একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। আরও সাতটি যানবাহন উদ্ধার করা বাকি। আজ প্রচণ্ড শীত আর ঘনকুয়াশার কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা গতকাল থেকে কাজ শুরু করে।

আজ প্রত্যয় ও রুস্তম উদ্ধার অভিযান শুরু করবে। এখনো প্রত্যয় বা হামজা স্পটে এসে পৌঁছায়নি।

উল্লেখ্য, গতকাল বুধবার সকালে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ৯টি যানবাহনসহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি। এ সময় ফেরিতে থাকা স্টাফসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ফেরিটির সহকারী চালক হুমায়ুন কবির।

আরও পড়ুন: 

ঢাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু কাল

রাজধানীতে ৭০ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক ১১

আইডিআরএর চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

৫ টাকার জন্য খুন, একজনের মৃত্যুদণ্ড

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের জামিন নামঞ্জুর

রিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে কিশোরী, পিষে দিয়ে গেল ট্রাক

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের ৬ দিনের রিমান্ডে

ব্যবসায়ীকে পাঁচ টুকরো করে হত্যা: ২২ আসামির রায় ঘোষণার তারিখ ফের পেছাল