হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে মাস্ক পরে আওয়ামী লীগের মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে মুখে মাস্ক পরে রাতের আঁধারে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করা হয়। যার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মশাল মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন।

জানা গেছে, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিল প্রসঙ্গে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এমন কোনো মিছিল পাইনি। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় অবস্থান করছি। মনে হচ্ছে বিক্ষোভ মিছিলটি আগের।’

নির্দেশনা উপেক্ষিত, রাজধানীতে অবৈধ পশুর হাট

জমে উঠেছে কোরবানির পশুর হাট

কেরানীগঞ্জে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ, ২ ইজারাদারকে জরিমানা

কালশী বস্তিতে আগুনে পুড়ল শতাধিক ঘর

গাবতলী থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট

মিরপুরের কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মিরপুরে কালশী এলাকায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

রাজধানীর আজিমপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু