হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ক্রীড়া শিক্ষক আটক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

মো. মঈন উদ্দিন মোহন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ মো. মঈন উদ্দিন মোহন (৩৯) নামের এক শিক্ষককে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মোহন সদর উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।

র‍্যাবের মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ একজনকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে র‍্যাব একজনকে থানায় হস্তান্তর করেছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা