হোম > সারা দেশ > ঢাকা

ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা, যা বলল পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইরেশ যাকের। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার ১৫৭ নম্বর আসামি অভিনেতা এবং মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এই মামলার খবর প্রকাশের পর শুরু হয়েছে নানা সমালোচনা।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

ইরেশ যাকেরের বিরুদ্ধে ‎মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তর বলছে, আদালত অভিযোগ গ্রহণের পর পুলিশ মামলা রুজু করে।

পোস্টে বলা হয়েছে, ‘অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেন। এরপর সেটা মামলা হিসেবে নেওয়ার জন্য মিরপুর মডেল থানাকে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ মামলা রুজু করে।’

গত ২০ এপ্রিল ‎নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন। ওই দিন আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

আরও খবর পড়ুন:

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা