হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতার পথরোধ ছাত্রদল নেতার, সংঘর্ষে আহত ৬

দোহার (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে আজ সোমবার বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দোহারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হন। আজ সোমবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ দুপুরে বিএনপির উপজেলা কমিটির সদস্য মো. আমজাদ হোসেন মোল্লা সুন্দরীপাড়া ফকিরবাড়ির পাশ দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর পথ রোধ করে দাঁড়ান উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও কুসুমহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেদ মিয়াসহ কয়েকজন যুবক। আমজাদ হোসেন বিষয়টি কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজান মোল্লাকে জানান। এরপর মিজানের অনুসারীরা গিয়ে রাসেদের কাছে পথরোধের কারণ জানতে চান। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে ছাত্রদলের নেতা রাসেদ মিয়ার অনুসারী আশিকুর রহমান ও মিন্টু মিয়া আহত হন। অপরদিকে বিএনপি নেতা আমজাদ মোল্লার পক্ষের অভি ভূঁইয়া, রবি মোল্লা, টিপু মোল্লা ও সাইফুল মোল্লা আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসাসেবা শেষে আশিকুরকে ঢাকায় পাঠানো হয়েছে।

দোহার থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। দুই পক্ষের আহত ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই