হোম > সারা দেশ > ঢাকা

জাল ভিসা তৈরি ও মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

র‍্যাবের হাতে আটক দুই প্রতারক। ছবি: র‍্যাব

অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের জাল ভিসা তৈরি, প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ সোমবার সকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাকিউর রহমান ওরফে সুমন (৩৭) এবং মো. কোরবান আলী (৩০)। এ সময় ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব-৪।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ‘এসআরএস ইন্টারন্যাশনাল বিডি’ নামে একটি ভুয়া ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে অস্ট্রেলিয়া ও ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এক ভুক্তভোগীর কাছ থেকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। পরে বিভিন্ন অজুহাতে আরও অর্থ দাবি করা হয় এবং ভুয়া কাগজপত্র সরবরাহ করা হয়।

ভুক্তভোগীকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে আস্থা অর্জনের চেষ্টা করা হয় এবং ভিএফএস গ্লোবাল নাম ব্যবহার করে বিভ্রান্ত করা হয়। তবে বারবার প্রতিশ্রুতি দিয়েও ভিসা বা টিকিট না দেওয়ায় সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়। পরে জানা যায়, একই কৌশলে আরও অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে চক্রটি।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

এক মাস আগে মোটরবাইক কিনে দিয়েছিলেন বাবা, সেই বাইকেই ছেলের মৃত্যু

আরও এক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

বাড্ডায় ইউলুপে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বসতঘরে রহস্যজনক আগুন, কিশোরের মৃত্যু

হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

ই-ভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার অর্থ পাচার মামলা

রাজধানীতে পৃথক অভিযানে ৩৫ জন গ্রেপ্তার

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ