হোম > সারা দেশ > ঢাকা

চাকরিতে বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে লাগাতার আন্দোলনের কর্মসূচি

প্রতিনিধি, ঢাবি

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। 

কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন।  

আন্দোলনে অংশ নেওয়া তারেক রহমান বলেন, ‘আজ আমরা আমাদের পরিবারের টাকা দিয়ে চলছি। অথচ আমাদের কথা ছিল আমরা পরিবারকে চালাব। কিন্তু দেশের যে অবস্থা, আমাদের দাবি নিয়ে মাঠে নামতে হচ্ছে। একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাদের যে পরিমাণ টাকা খরচ করতে হয়, তাতে আমাদের পরিবারের টাকা শেষ হয়ে যায়।’ অবিলম্বে ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। 

চার দফা দাবিগুলো হলো–

১. সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। 

২. নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও লিখিত) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে। 

৩. চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে। 

৪. একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার চালু

রিক্রুটিং এজেন্সির গ্রেডিং ব্যবস্থা চালু হয়নি, অনিশ্চয়তায় অভিবাসনপ্রত্যাশীরা

জাহাজ বাড়িতে জঙ্গি নাটক: অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি গ্রেপ্তার

বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট গড়াল দ্বিতীয় দিনে, ভোগান্তি চরমে

রাজধানীর আদাবরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

ঢামেকে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী বহনে ভোগান্তি

লাল থেকে কমলা রঙে জাহাজভাঙা শিল্প, স্বার্থ কার—প্রশ্ন বাপার