হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে বাড়ির পাশ থেকে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামে স্বামীর বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূ লিপি আক্তার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী এবং উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লিপি আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরের টয়লেটে যান। তাঁর ঘরে আসতে দেরি দেখে তাঁর সাত বছরের ছেলে ও তিন বছরের মেয়ে বাইরে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় ছেলে-মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার