হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার দোগাছি সার্ভিস লেনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের কাজ শুরু হয়েছে। লাশের পাশে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন জানান, আজ ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কে হাঁটতে দেখা গেছে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার