হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে বাবার মৃত্যু, সৎ ছেলে আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার শাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শাহী ইসলাম (৭০) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শাহী ইসলামের স্ত্রী নাজমা বেগমের আগের ঘরের ছেলে আলামিনের (২৬) সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাঁর (শাহী ইসলাম)। শুক্রবার ভোর ৫টার দিকে আলামিন ও শাহী ইসলামের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আলামিন তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে শাহী ইসলামের পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, অভিযুক্ত আলামিনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে পথনাটক ‘১৭০ টাকা’

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের জয়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

দোহারে ক্লিনিকে রোগীর মৃত্যুকে ঘিরে ভাঙচুর, পুলিশের লাঠিপেটা

হজ ক্যাম্প থেকে ২২ হাজার রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই, ১৭৫০০ রিয়াল উদ্ধার

‘দাঁড়ায়া থাকতে থাকতে পায় ব্যতা ধইরা যায়’

শ্রমিক দিবসে জিপি হাউসের সামনে সাবেক কর্মীদের অবস্থান

‎স্ত্রীকে মারধর ও চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় গির্জায় ঢুকে আড়াই লাখ টাকা লুট, গ্রেপ্তার ৩