হোম > সারা দেশ > ঢাকা

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। তাকে আজ সোমবার দুপুরের পর থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তার নামে এখনো কোনো মামলা হয়নি।

আর্জেন্টিনা-স্পেনের লড়াই দেখতে টিএসসিতে হাজারো সমর্থক

অপহরণের পর বাবা-ছেলেকে নির্যাতন, গ্রেপ্তার ৩

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের সন্ধান মিলেছে

২১ বছর আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ৮ জন, নিখোঁজ ২

রাত থেকে নিখোঁজ, সকালে প্রধান বিচারপতির বাসভবনের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর বংশালে দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

একাধিক মামলা ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি রামপুরায় গ্রেপ্তার

পুলিশ থেকে অবসরের পর নিরাপত্তাকর্মী, বারিধারায় দুর্ঘটনায় গেল প্রাণ