হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লেক সিটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ। ছবি: ডিএমপি

রাজধানীর খিলক্ষেত থেকে লেক সিটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার (৮ নভেম্বর) আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার খিলক্ষেত থানা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝটিকা মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে।

তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে এলাকায় বিভিন্ন ব্যক্তির জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন আব্দুল ওয়াহিদ। ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে থেকেও তাঁর বিরুদ্ধে ভূমি দখলের বাণিজ্য অব্যাহত রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্টন থানাসহ বিভিন্ন থানায় জুলাই গণহত্যা ও জমি দখলের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, আব্দুল ওয়াহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লেক সিটি ইউনিট সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন আত্মগোপনে থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণ ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন

অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে

কেমিক্যাল শিল্প স্থানান্তর: সাভারের ভুল সিরাজদিখানে এড়াতে তৎপর সরকার

ফার্মগেটের পরে মিরপুরে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন, আদালত-বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা