হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে খতনা করাতে গিয়ে হাসপাতালে আরেক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হাম নামে আরেক শিশু লাশ হয়ে বাড়ি ফিরলেন। গতকাল মঙ্গলবার মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে ভুল চিকিৎসায় এ ঘটনা ঘটে এমন অভিযোগ শিশুটির পরিবার ও স্বজনদের। খবর পেয়ে মেডিকেল সেন্টারটির দুই চিকিৎসককে গত রাতেই হাতিরঝিল থানায় নিয়েছে পুলিশ। 

এ বিষয়ে বুধবার সকাল সাড়ে সাতটায় হাতিরঝিল থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারের শিশু মৃত্যুর ঘটনায় দুজন চিকিৎসক আটক আছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

শিশুটির পরিবারের অভিযোগ, খতনা করাতে মঙ্গলবার রাত ৮টার দিকে আয়হামকে মালিবাগের ওই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেসথেসিয়া দেওয়া হয় আয়হামকে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর যে চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়েছিল, তিনি পালিয়ে গেছেন। 

আয়হামের বাবা ফখরুল আলম বলেন, অ্যানেসথেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডাক্তার মুক্তাদির। তাঁর অভিযোগ, এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবার। 

এর আগে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। সেটি নিয়ে আদালতে মামলা চলমান। এরপর মাস পেরোতে না পেরোতেই আরেক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। ৫ বছরের আয়ানেরও অ্যানেসথেসিয়া দেওয়ার পর জ্ঞান ফেরেনি। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন:

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহণের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার