হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ওসি পালানোয় বর্তমান ওসি বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

ওসি মহিববুল্লাহ। ছবি: সংগৃহীত

পুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মো. মহিববুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি মো. শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ।

আজ সারা দেশের সব থানা ও বন্দরগুলোয় রেড অ্যালার্ট জারি করা হয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, পালিয়ে যাওয়া এই আসামিকে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় পরিদর্শক শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বুধবার দিবাগত রাত ১২টার পর তাঁকে কুষ্টিয়া থেকে ঢাকায় উত্তরা পূর্ব থানায় আনা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‎তেজগাঁও কলেজে ‘নকল’ ধরায় শিক্ষককে মারধর, মামলা

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুই হেলমেটধারীর গুলি

প্রবন্ধের বই এবার কম

রাজধানীর তুরাগে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীতে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

‘বন্যার টাকা কই’—প্রশ্নের মুখে আসিফ মাহমুদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের নিচে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ঢাবির হলে তোফাজ্জল হত্যা: পলাতক ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ

জনগণের ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা নেই: সাবেক উপদেষ্টা ফরিদা আখতার