হোম > সারা দেশ > ঢাকা

ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন। সংবাদমাধ্যমটির সঙ্গে খুব শিগগিরই তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর সংবাদমাধ্যমটির সঙ্গে তিনি আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। 

খালেদ মুহিউদ্দিন আজ রোববার রাত সাড়ে ৮টায় আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়া ও পরবর্তী গন্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘তেমন কারণ নাই, ইচ্ছাই কারণ। আর পরবর্তী গন্তব্য এখনো ঠিক করি নাই।’ 

২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত খালেদ মুহিউদ্দিন। এক দশকের বেশি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। লিখেছেন গল্প, উপন্যাস ও ভ্রমণ কাহিনি। বর্তমানে জার্মান প্রবাসী

আরও খবর পড়ুন:

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার