হোম > সারা দেশ > ঢাকা

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন মামলাটি দায়ের করেন।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর সিদ্দিক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে নথি পর্যালোচনা শেষে আদেশ পরে দেবেন বলে জানান। 

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসে টি-টোয়েন্টি খেলার আগে মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানি পতাকা উড়িয়ে অনুশীলন করেন। 

মামলার আর্জিতে বলা হয়, বাংলাদেশে এসে পাকিস্তানি পতাকা উড়িয়ে অনুশীলন করা ধৃষ্টতার শামিল। সারা দেশের মানুষ এ ঘটনায় প্রতিবাদ করলেও পাকিস্তানি ক্রিকেট দল কোনো অনুশোচনা করেনি। ভুল স্বীকার করেনি। মামলার আর্জিতে আরও বলা হয়, বাদী এ ঘটনার বিচার চান। 

মামলার অপর আসামিরা হলেন—মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম। 

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশ

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার

‎জাতীয় নিরাপদ সড়ক দিবসে সায়েদাবাদে বিআরটিএর রোড শো

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা