হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩৮) এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। 

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, গতকাল রাত সোয়া ৩টার দিকে উত্তরা পূর্ব থানাধীন জসিম উদ্দিন রোডের ফ্লাইওভারের ঢালে কোনো যানবাহনের ধাক্কায় ওই অজ্ঞাতনামা ব্যক্তি আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও জানান, ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। তাঁর পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো জ্যাকেট। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী