হোম > সারা দেশ > ঢাকা

দীপ্ত টিভির কর্মকর্তা খুনের প্রধান আসামি মামুনকে কর্মস্থল থেকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান তামিমের খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) উপপরিচালক মোহাম্মদ মামুনকে প্রত্যাহার করে অধিদপ্তরে সংযুক্ত করে হয়েছে। মোহাম্মদ মামুন এই হত্যা মামলা এক নম্বর আসামি। 

নাম প্রকাশে অনিচ্ছুক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল একটি সূত্র আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর হাতিরঝিলে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান তামিম খুন হন। গত বৃহস্পতিবার সকালের দিকে মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির অষ্টম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তামিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার  করে পুলিশ। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সে সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহানগর প্রজেক্টের ওই বাড়িটির ল্যান্ড ডোনার হচ্ছেন নিহত তামিমের বাবাসহ মোট তিনজন। তাঁদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জেরে আজকে বাসার ভেতরে প্রবেশ করে বহিরাগতসহ ডেভেলপারদের লোকজন। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে তামিমের বুকে কিল ঘুষি ও মারধরের পরে গলা টিপে ধরে বলে জানা গেছে। একপর্যায়ে লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঘটনার পরপরই সেখান থেকে এক ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন—

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেদিনের চালক কিশোরের জামিন

সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না: আবদুস সালাম

রাজধানীতে ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ২

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে বের হয় রক্ত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ