হোম > সারা দেশ > ঢাকা

কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এম আশরাফুল আলম আসকর। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে (৬০) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থানার পুলিশ গোপন সংবাদ পায় যে, তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকায় অবস্থান করছেন। পরে বেলা আনুমানিক ৩টায় শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে জিএমপির গাছা ও গাজীপুরের জয়দেবপুর থানায় দুটি পৃথক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার

মিরপুরে যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘সংস্কৃতিকর্মী মেলবন্ধন’

ছাগল-কাণ্ডের মতিউরের বিচারে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক

খামারবাড়ি: কর্মকর্তারা দ্বন্দ্বমুখর, থামছে না অস্থিরতা