হোম > সারা দেশ > ঢাকা

দায়িত্ব গ্রহণের পরপরই মশকনিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রস্তুতি ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ বুধবার সকালে গুলশান নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্বভার অর্পণ করেন। দায়িত্বভার গ্রহণের পরপরই নগর প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সঙ্গে নিয়ে মিরপুর-২ এ অবস্থিত ডিএনসিসির মশক নিধন ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মশক নিধন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং মশক নিয়ন্ত্রণে কর্পোরেশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।’

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত-রাস্তা দখলমুক্ত, গ্রেপ্তার ৪

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

অর্থ লুটপাটের অভিযোগে রাকিন সিটি প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন

চার দাবি পূরণে ঢাকা মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের আলটিমেটাম

বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ