হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে খালেদা জিয়ার কক্ষে প্রবেশের চেষ্টা, আটক যুবক ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্ষে (কেবিনে) প্রবেশের চেষ্টাকালে আটক সুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই যুবকের নাম সুজন। তাঁকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেল ৫টার দিকে ওই ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, কেন এই যুবক হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেছিল তা জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড