হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে মরদেহের গোসলঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, গুলি-ককটেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পল্লবীর বিহারি ক্যাম্পে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ছবি: সংগৃহীত

‎রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পল্লবীর তালাব ক্যাম্পের সামনে আজ ‎শনিবার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটেছে।

‎স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পল্লবী তালাব ক্যাম্পে ১১ নম্বর ব্লকে ৪ নম্বর লাইনে মৃতদেহের গোসলখানা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষে ছিল বিএনপির সমর্থক সাদাকাত খান ফাক্কু এবং অপর পক্ষে জামায়াত সমর্থিত মানিক ও সুমন।

বাসিন্দারা জানান, জামায়াত সমর্থক মানিক ও সুমনের নেতৃত্বে ক্যাম্পে একটি লাশ গোসল করানোর ঘর নির্মাণের কাজ চলছিল। এতে বাধা দেন সাক্কুর অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫টি ফাঁকা গুলির ঘটনা ঘটেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

উদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা-ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসক

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

২১ বার পেছাল হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

ডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুন