হোম > সারা দেশ > ঢাকা

বাস খাদে পড়ার ২৪ ঘণ্টা পর ২ জনের মরদেহ উদ্ধার 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ডোবায় পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাসের কন্ডাক্টর আব্দুল বাতেন (৪৫) ও মুক্তা আক্তার (২৫) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একেএইস কারখানার সামনের একটি ডোবা থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যাত্রীসেবা নামের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ডোবায় পরে উল্টে যায়। 

নিহত মুক্তা আক্তার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং নিহত মো. আব্দুল বাতেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রুয়াইল এলাকার সোবহান মির্জার ছেলে ৷ তিনি ওই বাসের কন্ডাক্টর ছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে যাত্রীসেবা নামের একটি বাস ধামরাই বাড়বাড়িয়া বাসস্ট্যান্ড থেকে নয়ারহাট যাচ্ছিল। পথে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একেএইচ কারখানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ডোবায় পড়ে যায়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই রেকার দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করলেও ডোবায় পানি থাকায় এবং অনেক রাত হয়ে যাওয়ায় বাসটি উদ্ধারে ব্যর্থ হোন। আজ সকাল থেকে আবার বাসটি তোলার চেষ্টা শুরু হয়। সন্ধ্যায় বাসটি ডোবা থেকে ওঠাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসটি ওঠানোর সময় বাসের সঙ্গে মুক্তা আক্তারের মরদেহ ভেসে উঠে। পরে ডোবায় ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে বাসের আব্দুল বাতেনের মরদেহও উদ্ধার করে। 

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা জানান, মরদেহ দুটি গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড