হোম > সারা দেশ > ঢাকা

হঠাৎ মেট্রোরেল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ রোববার ডিএমটিসিএলের (উপসচিব) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আজ মেট্রোরেল চলাচল বন্ধের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, আজকের ঘটনা ঘটেছে মিরপুর ১১ নম্বর স্টেশনে। এটা অভ্যন্তরীণ সমস্যা নাকি বাইরের কোনো প্রভাবে, তা তদন্ত করে জানাতে বলা হয়েছে। 

এর আগে বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত টানা ১১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম (ওসিএস) জিরো ভোল্টেজ পরিমাপ করায় স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যায়।

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই