হোম > সারা দেশ > ঢাকা

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

ফারুক হোসেন। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফারুক হোসেন (২০) নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

ফারুকের বাবা আতিক হোসেন বলেন, ‘ফারুক ভালো সাঁতার জানত না। আশা তো ছেড়ে দিয়েছি, এখন লাশটি পাওয়ার অপেক্ষায় আছি।’

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ আবুল খায়ের বলেন, ঢাকা থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল এবং সোনারগাঁয়ের সাতজনের উদ্ধার টিম দীর্ঘ ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে রাত হওয়ায় অভিযান বন্ধ রেখেছে। আগামীকাল আবার উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান তিনি।

এ ব্যাপারে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে, কার্যক্রম অব্যাহত রয়েছে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই