হোম > সারা দেশ > ঢাকা

আলোচিত সেই পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে সরকারি চাকরিবিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার তাঁর প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সানজিদার বিরুদ্ধে অভিযোগ, তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে দুটি আলোচিত হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। ওই মামলায় আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যরা আসামি ছিলেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় সানজিদা আফরিন আলোচনায় আসেন।

ঈদের বাজারে ঢুকত ৩৪ লাখ জাল টাকা, আগেই গ্রেপ্তার চক্রের ৩ সদস্য

টানা ৪৪ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল

কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

‘গবেষণা’ ও ‘নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবে’ গড়ে ওঠেনি বাংলাদেশের ট্যুরিজম আইকন

অবৈধ সম্পদ অর্জনের মামলা: সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশযাত্রার অনুমতি

রাজধানীতে র‌্যাবের অভিযান: ভেজাল ওষুধ ও নকল খাদ্য তৈরির দায়ে জরিমানা, কারখানা সিলগালা

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: দ্রুত বিচার নিশ্চিতসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস