হোম > সারা দেশ > ঢাকা

জবিতে থমথমে পরিবেশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জবি সংবাদদাতা 

সহপাঠী ও সহকারী প্রক্টরকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকাল শুক্রবার রাতে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত বৃহস্পতিবার রাতেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ শনিবার যেকোনো অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আজ ক্যাম্পাসে সরেজমিন দেখা যায়, ক্যাম্পাসের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো শিক্ষার্থীরা জড়ো হননি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, বিকেলে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর।

এই সম্পর্কিত আরও খবর পড়ুন:

মহাসড়কে ডাকাতি রোধ ও যানজট কমাতে জোর দেবে হাইওয়ে পুলিশ

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই: ডিএমপি কমিশনার

হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা

আসামি নন, কিন্তু নামের মিলে কারাভোগ—পেলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩০ আগস্ট

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার: সিআইডি

কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

শিক্ষার্থীর ওপর হামলা: অভিযুক্ত জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে রাজধানীতে ৪৪৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৭৫৫ পিস ইয়াবা

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু