হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ বিকেলে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। প্রত্যেকের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ১৩ মার্চ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ঢাকার সূত্রাপুর থানার মোহন দাস রোডের হাসিবুর রহমানের ছেলে মাশরাফি রহমান মাহি (২০), একই থানার কলতাবাজারের মিজানুর রহমানের ছেলে ইরফান শাহরিয়ার (২০), কেরানীগঞ্জ উপজেলার তেলঘাটের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), ঢাকার কোতোয়ালি থানার পাটুয়াটুলী লেনের সিরাজুল ইসলামের ছেলে আনাসুর রহমান (২০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লভপুরের মৃত নুরুল আমিনের ছেলে সোহেল রানা (৩৯)।

এর আগে গতকাল শনিবার এই মামলায় গ্রেপ্তার হিযবুত তাহ্‌রীর ১৭ সদস্যকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা