হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৪০৪৮

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুদিনব্যাপী নির্বাচনে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী। প্রথম দিন ভোট দিয়েছেন ১ হাজার ৭৭১ ভোট। সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে দুদিনই সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

এক বছর মেয়াদি কমিটির এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। আর মোট ভোটার ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

জানা গেছে, সন্ধ্যার পর থেকে ব্যালট পেপার বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই শেষে হলে মেশিনে গণনা করা হবে ব্যালট। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রায় দুই বছরের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মনোনয়ন জমা দিলেও বাছাইয়ে তাদের মনোনয়ন টেকেনি। কারণ হিসেবে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানকারীদের লিখিত আবেদন ও সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছেন না।

এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত ১০ দলীয় জোট পৃথক প্যানেল দিয়েছে। এ ছাড়া আলাদা প্যানেল দিয়েছে এনসিপি। তবে তারা ১৪ পদের মধ্যে ৬টি পদে প্রার্থী দিয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

উত্তরায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ ম্যাচ দেখে উত্তরায় বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

মেট্রোরেলের সেফটি অডিটের পর ২৮ সুপারিশ বাস্তবায়নে নেমেছে ডিএমটিসিএল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে সাবেক স্বামীর অস্ত্রের কোপে নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার