হোম > সারা দেশ > ঢাকা

‘জঙ্গি স্টাইলে’ মিছিলকারীদের গ্রেপ্তারের দাবি ছাত্র অধিকার পরিষদের

ঢাবি প্রতিনিধি

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে ছাত্রলীগের ‘জঙ্গি স্টাইলে’ মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ।

আজ বুধবার বিকেলে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবির আহ্বায়ক সানাউল্লাহ ও সদস্যসচিব রাকিবুল ইসলাম। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয়, ঢাবি ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ও ছাত্রলীগের জঙ্গি স্টাইলে মিছিলকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটামসহ ৬ দফা দাবি দেয় ছাত্র অধিকার পরিষদ।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ২৪ ঘণ্টার মধ্যে মধুর ক্যান্টিনে জঙ্গি স্টাইলে মুখোশ পড়ে মিছিলধারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে; চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় যারা অস্ত্রসহ শোডাউন দিচ্ছে তাদের গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ এবং ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ও স্বৈরাচারের দোসর অমলাদের অপসারণ করতে হবে।

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে