হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে এক পুরুষের মাথা ও মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে এক পুরুষের মাথা ও মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ৩টার দিকে পদ্মা সেতু টোল প্লাজা-সংলগ্ন মেদিনীমণ্ডল এলাকা থেকে খণ্ডিত এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রথমে স্থানীয় লোকজন একটি কার্টন পড়ে থাকতে দেখে। সেটি খুলে তারা মরদেহের খণ্ডাংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে এক পুরুষের মাথা ও মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘আমরা অজ্ঞাতনামা এক পুরুষের মাথা ও শরীরের কিছু অংশ পেয়েছি। মাথা দেখে মনে হচ্ছে, এটি কোনো পুরুষের মরদেহ; যার চুল ছোট ছোট। এর কিছু অংশবিশেষ কেরানীগঞ্জ থানা এলাকায় পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলতে পারব।’

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সদরঘাটে দুই লঞ্চের চাপে ট্রলারের যাত্রী নিহত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় বাবা-ছেলে নিখোঁজ

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: দুই আসামির দোষ স্বীকার, দুজন রিমান্ডে

মোবাইল ব্যাংকিংয়ে বিপুল লেনদেনের অভিযোগ, ভাটারার সেই ওসিকে বদলি

ঈদযাত্রার আগে যাত্রীদের শেষ মুহূর্তের কেনাকাটা, ভিড় মার্কেটগুলোতে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায়

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার

শেষ সময়ে পাঞ্জাবির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাট: দুই মামলায় রিমান্ডে ১৬ জন