হোম > সারা দেশ > ঢাকা

ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসের আগুনে তৈরি হওয়া ধোঁয়ায় মেট্রোরেল স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর তা আবার চালু হয়।

আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

বাসের আগুনে তৈরি হওয়া ধোঁয়ায় মেট্রো স্টেশনের ফায়ার অ্যালার্ম স্বয়ংক্রিয়ভাবে বেজে ওঠে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রী ও পথচারীদের মধ্যে ভীতি তৈরি হয়। অনেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু হয়েছে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

দারুস সালামে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫

৮০ লাখ টাকা ঘুষ দাবি: লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের আসাদুল ২ দিনের রিমান্ডে