হোম > সারা দেশ > ঢাকা

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অর্থনীতিবিদ আবুল বারকাত। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতকে এবার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

আবুল বারকাতকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার ৭ জুন এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য দিন ছিল আজ। আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

অধ্যাপক আবুল বারকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি তিনিসহ ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ১০ জুলাই ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কারাগারে রয়েছেন তিনি।

আবুল বারকাতকে সম্প্রতি হাইকোর্ট জামিন দেন। ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২১ মে আপিল বিভাগ তাঁর জামিন বহাল রাখেন। তবে শর্ত দেওয়া হয়, আদালতে পাসপোর্ট দাখিল করতে হবে। আবুল বারকাতের পক্ষে জামিননামা দাখিল করা হয় ৭ জুন। সেদিনই পুলিশ তাঁকে ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব: প্রতিপক্ষ সরাতে ভাড়াটে খুনি ব্যবহার করছে সন্ত্রাসীরা

হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

সাভারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

রাজধানীর পৃথক স্থানে হাসপাতাল ও ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল