হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছিনতাইয়ের অভিযোগে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) এবং রবিউল ইসলাম মাহিন (২০)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন। এদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

সরকারের প্রতিশ্রুতি: হাজার কোটির আবাসন হচ্ছে তিন বস্তিতে

চিড়িয়াখানায় এল কমন ইল্যান্ড আর ওয়াইল্ডবিস্ট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে আইনজীবী রিমান্ডে

রাজধানীতে বিভিন্ন অপরাধে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার শতাধিক

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণ