হোম > সারা দেশ > কুমিল্লা

লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

জনসাধারণের হাতে মোমবাতি তুলে দিয়ে লোডশেডিংয়ের প্রতীকী প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর। ছবি: আজকের পত্রিকা

দেবিদ্বারসহ দেশব্যাপী তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

এ সময় হাসনাত আবদুল্লাহ সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার স্বীকার করে না যে সরকারের অভাব আছে। সরকার সংসদে বলে কি আমার তেল আছে, বিদ্যুৎ আছে। এখন সরকার যেহেতু স্বীকার করে না, কিন্তু সারা দিন কারেন্ট থাকে না—আমরা এই কারণে একটা করে মোমবাতি দিতেছি।’

হাসনাত আবদুল্লাহকে পেয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের রাতে ঘরে ঘুমানো অসম্ভব হয়ে পড়ছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ চেয়েছে দেবিদ্বারের জনগণ। এ ছাড়া পাম্পে তেল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

হাসনাত আবদুল্লাহ উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পির্জা বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে ঘর নির্মাণের জন্য নগদ ১ লাখ টাকা অনুদান দিয়েছেন।

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি

কুমিল্লায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় সাজাভোগ শেষে মুক্ত সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর